হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সাবির রেজা বলেন, ইমাম মোহাম্মদ তাকি (আ.) শুধু একজন ইমামই নন, বরং জ্ঞান, তাকওয়া ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর শাহাদাত মুসলিম উম্মাহর জন্য এক চির অম্লান ক্ষতি। অল্প বয়সে তিনি এমন জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছিলেন, যা তখনকার বড় বড় আলেমদেরও চমকে দিয়েছিলেন। সেই জ্ঞানের মশাল আজ নিভে গেলেও, তাঁর রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ চিরকাল পথপ্রদর্শকের ভূমিকা রাখবে।
মাওলানা সাবির রেজা বলেন,, যেভাবে ইমাম (আ.)-কে নিষ্ঠুরভাবে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছিল, তা মানবতার জন্য লজ্জার ইতিহাস। তাঁর রেখে যাওয়া তাকওয়া ও জ্ঞানের পথ অনুসরণ করাই আজ তাঁর প্রতি সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ।
আমি সব মুসলমানকে বিশেষ করে যুব সমাজকে আহ্বান জানাই, ইমাম তাকি (আ.)-এর জীবনী পড়ুন, তাঁর জ্ঞান ও তাকওয়ার চর্চা করুন এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার হোন। শাহাদাত তাঁর বংশের জন্য গৌরব, আর আমাদের জন্য অনুপ্রেরণা।
আল্লাহ আমাদের সবাইকে ইমাম (আ.)-এর প্রকৃত অনুসারী হওয়ার তাওফিক দান করুন। আমিন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সাবির রেজা
আপনার কমেন্ট